২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৪:৪৭

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

করোনার ভ্যাকসিন পেতে এক হাজার কোটি টাকা বরাদ্দের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০

  • শেয়ার করুন

করোনার ভ্যাকসিন পেতে এক হাজার কোটি টাকা আগাম বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে এখন থেকেই প্রস্তুত রয়েছে সরকার। দেশের মানুষ যেন করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই কাজ চলছে। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মানুষকে মাস্ক পরার জন্য আবারো আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগকে জনগণের সংগঠন উল্লেখ করে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নানা উন্নয়ন কার্যক্রমের কথাও জানান শেখ হাসিনা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন