২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৮:৪৩

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কয়রা-পাইকগাছার উন্নয়ন করে নিজেকে প্রামন করবো-মনিরুল হাসান বাপ্পী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : দীর্ঘ দুই মাস আমার দলের নেতা-কর্মী ও কয়রা–পাইকগাছার মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেকেই নিজের অর্থ খরচ করে নির্বাচনী কাজ করেছেন। এই ঋণ শোধ হবার নয়। আমি সবার কাছে কৃতজ্ঞ। নির্বাচিত হই বা না হই, এই এলাকার মানুষকে ছেড়ে যাব না, এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই অঙ্গীকার রক্ষায় আপনাদের মাঝে এসেছি। সুখে–দুঃখে পাশে থাকবো। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

১৫ ফেব্রুয়ারী (রবিবার) সকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়রা উপজেলার উত্তর বেদকাশি, দক্ষিণ বেদকাশি, কয়রা সদর, মহারাজপুর, মহেশ্বরীপুর, বাগালী ও আমাদী ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করে কুশল বিনিময় করেন।

তিনি বলেন, জামায়াত প্রার্থী নিজে সহ তার সমর্থকদের নিয়ন্ত্রণ করতে পারছেন, কয়রার আমাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবুল ঢালী ও বাচ্চু ঢালীর উপরে অতর্কিত হামলা করে গুরুতর আহত করে নিজের পৈচাশিক রুপ প্রকাশ করেছে, ধানের শীষে ভোট দেয়ায় মসজিদে ঈমানের চামড়া ছোলার হুমকি দিয়ে নিজেদের কসাই রুপ প্রকাশ করেছো, আমাদীর বালিয়াডাঙ্গায় বিএনপি কর্মীর জমি দখল করে নিয়ে জবর-দখলের রাজত্ব কায়েমের নজির সৃস্টি করেছো। তোমাদের হুশিয়ারি উচ্চতর করে বলে দিতে চাই, তোমাদের সকল জুলুম অত্যাচার বন্ধ করো, নয়তো জনসাধারণ কে সাথে নিয়ে তোমাদের এলাকা থেকে বিতারিত করতে কার্পণ্য করবো না। নির্বাচন পরবর্তী তোমরা লাগামহীন হয়ে পড়েছ, তোমাদের সাবধান করে দিচ্ছি, কয়রা-পাইকগাছায় আমাদের আমার নেতাকর্মী সমর্থক সহ জনসাধারণের উপরে একটা নখের আচর পড়লে জামায়াত নাম উচ্চতর করতে দিবো না।

তিনি নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা মনোবল দৃঢ় রাখবেন, এই আসনে আমরা জয়ী হতে পারিনি। তবে সারা দেশে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। আমি নির্বাচিত না হলেও উন্নয়ন থেকে কাউকে বঞ্চিত হতে দেব না এই অঞ্চল।

তিনি আরও বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আশ্বস্ত করছি, যেকোনো বিপদে–আপদে আমরা আপনাদের পাশে থাকব। নির্ভয়ে ব্যবসা–বাণিজ্য ও স্বাভাবিক জীবন যাপন করবেন। কেউ অন্যায় আচরণ করলে সঙ্গে সঙ্গে জানাবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতা–কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। মারামারি বা হানাহানিতে জড়াবেন না। আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাব।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন