১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:৫২

শিরোনাম
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

কয়রায় মিথ্যা মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার তেতুঁলতলা গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম তার পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ কর্তৃক আয়োজিত মিথ্যা মানববন্ধন ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

১৭ সেপ্টেম্বর কয়রা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় ডালিম সরদার ও তার চাচা গোলাম মোস্তফা সরদারের নেতৃত্বে ভিন্ন গ্রাম থেকে লোক জড়ো করে মানববন্ধন করা হয়। পরে তার ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, এর আগে জুন মাসে খুলনায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। সম্প্রতি ১৩ সেপ্টেম্বর তার বাড়িতে হামলা চালিয়ে তাকে, তার পিতা-মাতা ও ভাইকে মারধর করা হয়।
সাইফুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার কামনা করেন এবং গণমাধ্যমকর্মীদের প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন