২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:২৯

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কপিলমুনির পার্শ্ববর্তী রায়পুরে বিষাক্ত পানি দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন!

প্রকাশিত: জুন ১৩, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ দূবৃর্ত্তরা নালা কেটে বিষাক্ত পানি পুকুরে প্রয়োগে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে কপিলমুনির পার্শ্ববর্তী সাতক্ষীরার তালায় উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে ।

ভুক্তভোগী তালা উপজেলার রায়পুর গ্রামের মৃত মন্দ্রিনাথ ঘোষের ছেলে সন্তোষ ঘোষ জানান, সে দীর্ঘদিন ধরে দু’টি পুকুরসহ সাড়ে চারবিঘা জমিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছে। মাছগুলো কিছুদিন পরেই বিক্রি করা যেত। কিন্তু শুক্রবার বিকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মান্নান সরদারের ছেলে হাসান সরদার ও আলমগীর সরদার গংরা জোরপূর্বকভাবে তাদের জমিতে থাকা পঁচা আবজনা ও বিষাক্ত পানি সরাতে নালা কেটে আমার পুকুরে প্রয়োগে করে। এর পর রাত থেকে রুই, কাতলা, মৃগেলহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে ভেসে উঠে। এতে তার প্রায় ৫লাখ টাকার মাছ মারা গেছে। তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন