৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:২৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

ইত্যাদি’খ্যাত গায়ক আকবর আর নেই (

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২

  • শেয়ার করুন

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’খ্যাত গায়ক আকবর আর নেই (ইন্না লিল্লাহি …. রাজিউন)। রোববার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

কান্নাজড়িত কণ্ঠে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘আমার আর কিছু করার নেই। আমাকে ফাঁকি দিয়ে পাখি উড়াল দিয়েছে। আমি তাকে আর ধরে রাখতে পারিনি।’

এর আগে আকবরের ফেসবুক পেজে পোস্ট করে তার মেয়ে অথৈ। লিখেছে, ‘আব্বু আর নেই।’ আকবরের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন আকবর।

গানের এই পাখির হঠাৎ করেই একদিন জীবনে নেমে আসে ছন্দপতন। কিডনির অসুখের পাশাপাশি দেখা দেয় ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগও। গানের জগত থেকে ছুটি নেন।

শরীরে পায়ের অংশে ধরে পচন। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনতে বেশ দেরি করে ফেলেছে আকবরের পরিবার। পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। তাই পা-ও কেটে ফেলা হয় তার। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে আইসিইউতে এতদিন ছিলেন তিনি।

দীর্ঘ ১০ বছর ধরে জীবন-মৃত্যুর মাঝপথে লড়াই করে আজ না ফেরার দেশে পাড়ি জমালেন কণ্ঠশিল্পী আকবর। ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটিকে সত্যি করে দিয়ে নীরবে নিভৃতেই যেন চলে গেলেন তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন