২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৩১

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

আগামী জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে দিতে হবে-আমান

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করবে। অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে।
আজ বৃহস্পতিবার খুলনা মহানগর ও জেলা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আগস্টে শেখ হাসিনার পতনের পর জাতি সে প্রত্যাশা করেছিল সে প্রত্যাশা এখানো পূরণ হয়নি। শেখ হানিসার অনুসারিরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তাদের আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দেশের মাটিতে হতে হবে।
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে অনুষ্ঠিত সভায় বিএনপিসহ যুবদল, কৃষকদল, ছাত্রদল ও সেচ্ছাবকদলের জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তৃতা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব হাসান খান, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু হাসান মোঃ ইয়াহিয়া, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন