৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৪৮

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

আগামীকাল থেকে শিশুদের পরীক্ষামূলক টিকা প্রয়োগ শুরু

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১

  • শেয়ার করুন

পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনা টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে শুরু হবে এ কার্যক্রম।

বুধবার ফেসবুক লাইভে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে দুপুর ১২টায় শিশুদের এই টিকাদান কর্মসূচি শুরু হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মানিকগঞ্জের দুটি সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ছেলে-মেয়েদের ফাইজারের টিকা দেওয়া হবে। সেখানে যাদের টিকা দেওয়া হবে তাদের ১০ থেকে ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। পরে রাজধানীতে বড় আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা টিকাদান কর্মসূচিতে সম্পৃক্ত হবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন