৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:২২

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও পা সহ আটক ৩ হরিণ শিকারী

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৩ জন হরিণ শিকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে হরিণের মাংস, মাথা ও পা ৩ টি মোবাইল ফোন ও ১ টি কাঠের নৌকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত হরিণ শিকারী ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর করা হয়। শনিবার (৬ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন সুন্দরবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক ৬০ কেজি জবাইকৃত হরিণের মাংস, ৩ টি মাথা, ৮ টি পা, ৩ টি মোবাইল ফোন ও ১টি কাঠের নৌকাসহ ৩ জন হরিণ শিকারীকে আটক করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন