১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:২৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

সাংবাদিকদের সন্মানে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের ইফতার মাহফিল

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : প্রতি বছরেরমতো এবারও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে মোংলায় সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের এই ইফতার করান ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

এসময় শেখ ফরিদুল ইসলামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী। প্রেস ক্লাব উন্নয়নেও তার অবদানের কথা স্বীকার করে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের তার ভূয়সী প্রশংসা করেন।

পরে ড. শেখ ফরিদুল ইসলাম মোংলায় কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ কাজের প্রশাংসা করে বলেন, সুন্দরবন রক্ষায় সাহসী ও নিরপেক্ষ সংবাদ করায় সাংবাদিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, আমাদের পাশেই সুন্দরবন, যা বাংলাদেশসহ বিশ্বের সম্পদ। এই বনকে সুরক্ষার করার দায়িত্ব সবার। কারণ প্রাকৃতিক দূর্যোগে এই বন নিজেকে বিলিয়ে দিয়ে সবাইকে বড় ধরনের ক্ষতির মুখ থেকে রক্ষা করছে।

সুন্দরবন আল্লাহর বড় এক নেয়ামত উল্লেখ করে মানবতার এই ফেরিওয়ালা আরও বলেন, কিছু দুষ্কৃতকারীরা এই বনকে ধ্বংস করতে সুন্দরবনে আভ্যন্তরে বিষ দিয়ে মাছ এবং বাঘ ও হরিণ শিকার করে চলছে। এসব অপকর্ম ঠেকাতে মিডিয়া বন্ধুদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।

পরে সাংবাদিকদের সন্মানে তিনি উন্নতমানের ইফতার পরিবেশন করান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন