২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:১৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শা সীমান্তে ১০ টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক।

প্রকাশিত: আগস্ট ২, ২০২২

  • শেয়ার করুন


খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপি’র একটি টহল দল কর্তৃক ১.১০৮ কেজি (১০০ ভরি) ১০টি সোনার বার এবং ০১টি মোটর সাইকেলসহ ০১ জন আসামী আটক।

আজ ০২ আগস্ট ২০২২ তারিখ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ কায়বা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলারের নিকট হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শার্শা থানাধীন টেংড়া গ্রামস্থ বালুন্ডা হতে জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ মোঃ হাসানুজ্জামান (২২), পিতা-মোঃ মাহবুবুর রহমান, গ্রাম-পুটখালী, ডাকঘর-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করা হয়। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর কোমরে নীল রং এর অভিনব কায়দায় তৈরিকৃত ব্যাগের মধ্যে বাঁধা অবস্থায় ছিল। উক্ত স্বর্ণের বারগুলো কায়বা গ্রামস্থ জামতলা বাজারের জনৈক এক ব্যক্তির নিকট হতে সংগ্রহ করেছে কিন্তু তার নাম ঠিকানা জানেনা, বিনিময়ে ২০০০/- টাকা পাবে বলে জানায়। ধৃত আসামী স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল যার আনুমানিক সিজার মূল্য-৮৪,৫০,০০০/- টাকা।

আটককৃত ১.১০৮ কেজি (১০০ ভরি) ১০টি সোনার বার এবং ০১টি মোটর সাইকেল এর আনুমানিক বাজারমূল্য- ৮৪,৫০,০০০/-(চুরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা)।

আটককৃত স্বর্ণ পাচারকারী, স্বর্ণের বার এবং মোটর সাইকেল শার্শা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন