২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:২৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শা উপজেলায় জমির মালিকদের জিম্মি করে টাকা নিচ্ছে জমি মাপা আমিনরা।

প্রকাশিত: আগস্ট ১, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শা উপজেলায় জমির মালিকদের জিম্মি করে জোরপূর্বক টাকা আদায় করছে জমি মাপা আমিনরা।অনেকেই অভিযোগ করে বলেন ২/৩ বছর আগে জমি মাপা আমিনরা জমি মাপতে টাকা নিতেন এক থেকে দেড় হাজার টাকা।বর্তমানে তারা নিচ্ছেন ৮/১০ হাজার টাকা।

মাপের আগে তাদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তারা বলেন ফোনে দিন দেওয়া যাবে না বাড়িতে আসেন। বাড়িতে যাওয়ার পর খাতা কলম নিয়ে একটু নাড়াচাড়া করে বলেন এতো তারিখে যেতে পারবো।এ পর শুরু হয় দর কষাকষি।চাওয়া হয় ১০/১২ হাজার টাকা।শেষে এসে দাড়ায় ৮ হাজার টাকায়।এরা খুব বড় মাপের আমিন বলে প্রচার করে থাকেন। এ জন্য তাদের রেট বেশি।তারা যে জমি মাপতে সময় লাগে দুই ঘন্টা সেখানে টাকা বেশি নেওয়ার কারনে সারাদিন কাটিয়ে দেন বলে জানিয়েছেন ভোক্তভোগীরা।
শার্শা উপজেলা পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মেম্বার পদপ্রার্থী আক্তারুজ্জামান আক্তার মোবাইলে বলেন বর্তমানে গরীবদের জন্য জমি মাপা খুব কষ্টকর হয়ে পড়েছে।তারা জোরপূর্বক ভাবে টাকা নিচ্ছে ।অনেকে জমি মাপার আগে আমিনের টাকা জোগাড় করতে না পেরে ছাগল সহ বিভিন্ন জিনিস নষ্ট করে থাকে।
বেনাপোল পৌর ৩ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন শার্শা উপজেলায় বর্তমানে যে সমস্ত জমি মাপা আমিন আছে তারা যেন সোনার হরিণ।গরীব মানুষের জন্য জমি মাপা কঠিন হয়ে পড়েছে।অনেকের জমি নিয়ে গেমজাম চলছে কিন্তু আমিনের টাকা জোগাড় করতে না পেরে সে ঝামেলা মিটাতে পারছে না।আমিনদের রেট কমানো উচিত।
শার্শা উপজেলা জমি মাপা আমিন সমিতির সভাপতি মশিয়ার রহমান জানান আমাদের নির্ধারিত কোন রেট বাধা নেই।আমার কাছেও অভিযোগ আসছে কিছু কিছু আমিন অনেক টাকা নিচ্ছে।এ বিষয়ে সবাই কে নিয়ে বসা হবে।

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান,আমার কাছে কেউ অভিযোগ করেনি।যদি জমির মালিকদের জিম্মি করে টাকা আদায় করে সেটা দুঃখ জনক। খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন