১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:১১

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

শার্শায় ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। 

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৮ হাজার তিনশ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে বিজিবির একটি বিশেষ অভিযানিক টহল দল ইয়াবার চালানটি উদ্ধার করে।
ইয়াবা উদ্ধারের বিষয়টি জানিয়েছেন যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ হাসান জামিল।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে ভারত থেকে পাচার করে এনে সাতক্ষীরা-ঢাকাগামী একটি পরিবহনে করে বিপুল পরিমাণ মাদকের একটি চালান ঢাকায় নেয়া হবে। এমন সংবাদ পেয়ে শার্শার আমড়াখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন অবস্থানে থাকে। এক পর্যায়ে তামিম নামের ( টাঙ্গাইল মেট্রো জ-১১-০০৪৮) একটি পরিবহন নাভারণের সাতক্ষীরা মোড়ে আসলে তাতে অভিযান চালিয়ে একটি সিটের নীচ থেকে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন