২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:২৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শায় লকডাউন না মানাই ৭ জনকে জরিমানা।

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শা উপজেলাতে চলমান লকডাউনের বিধি-নিষেধ উপেক্ষা করে চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৭ জনকে ২৯০০ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা উপজেলার নাভরণ বাজার,উলাশি বাজার, জামতলা, বাঁগআচড়া,ধলদা বাজার, রামপুর বাজার ও শার্শা বাজারে এ অভিযান পরিচালনা করেন।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, করোনা সংক্রমণ রোধে সরকার নানা বিধি নিষেধ জারি করেছেন। বার বার নিয়ম মানতে বিভিন্ন প্রচার প্রচারনা চালানো হচ্ছে। কিন্তু কিছু মানুষ নির্দেশনা না মেনে অপ্রয়োজনে ঘর থেকে বাইরে বের হচ্ছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন। এমন অভিযোগে অভিযান চালান উপজেলা ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক ব্যবহার না করা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৭টি মামলায় ৬ জনকে ২৯০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগীতা করতে উপস্থিত ছিল সেনাবাহিনী,পুলিশ ও আনসার সদস্যরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন