২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:১০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শায় বাইক ছিনতাই করে চালককে হত্যায় জড়িত ৩ আসামী আটক।

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শায় সোলায়মান হোসেন (শাকিব) হত্যার ৩ আসামীকে আটক করেছে পুলিশ ব‍্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) সদস্যরা। এসময় ছিনতায় হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে যশোরে পৃথক দুটি অভিযানে গ্রেফতার করা হয় তিন আসামীকে। আসামীরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার চান্দেরপোল গ্রামের জালাল উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৩০), যশোর বাঘাপাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে মেহেদী হাসান মিলন (২২) ও চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামের রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০)।

এর আগে গত ১৯ জানুয়ারী শাকিবের নানা আকবার আলী বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেছিল।

যশোর পিবিআইয়ের জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আসামীরা পেশাদার ছিনতাইকারী। পূর্ব পরিকল্পিত ভাবে শাকিবের ইজিবাইক ভাড়া করে তাকে খুন করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় তিন আসামী।

আসামীদের মধ্যে মনিরুল ও মেহেদীকে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এবং সাইফুলকে চৌগাছা উপজেলার মাড়ুয়া বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে আসামী সাইফুলের স্বীকারোক্তিতে চৌগাছা বাজার এলাকার ছুটিপুর রোডে নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়। #
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২০/০১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন