১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৯:২৫

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

শারদ উৎসবে দুই বাংলার সম্প্রীতির সেতুবন্ধন । ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট জিরোপয়েন্টে দু’দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরন।

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো শারদীয় দুর্গা উৎসবে দুই বাংলার সম্প্রীতির সেতুবন্ধন। ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারী, সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সদস্যদের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশের শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর ২০২১) দুপুরে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের জিরো পয়েন্টে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এ শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর পক্ষে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: ইয়াছিন আলম চৌধুরী ও ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন খাঁন ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ইমিগ্রেশন চেকপোস্ট জিরোপয়েন্টে দু’দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিলনমেলায় পরিণত হয়। এসময় উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, অর্থ সম্পাদক দিপঙ্কর ঘোষ, কার্যকরী সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কাষ্টম সুপার ভাস্কর দে, ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের এসআই গৌরি সরকার প্রসাদ, ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি ভোলা ঘোষ, সাধারন সম্পাদক সঞ্জীব মন্ডল, ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন এর সদস্য ভবেতোষ দাশসহ দুই দেশের স্থলবন্দরের সরকারি কর্মচারীবৃন্দ।এছাড়া ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্প ও ভোমরা বিজিবি ক্যাম্প এর বিএসএফ এবং বিজিবি জোয়ানরা উপস্থিত ছিলেন।

 

রিপোর্ট: এম জিয়াউল ইসলাম জিয়া, নিজস্ব প্রতিবেদক, জনতার মিছিল

ভয়েস: মো: নাসিরুল ইসলাম নাসির, নিউজ ডেস্ক

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন