৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:১৫

রামপালে জামায়াত প্রার্থীর গণজমায়েত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

রামপাল প্রতিনিধি : শ্রমিকের ভোটেই বদলে যাবে দেশ, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামপাল উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী শ্রমিক গণজমায়েত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ফয়লা বাসস্ট্যান্ড চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ নির্বাচনী গণজমায়েত অনুষ্ঠিত হয়।

জনসভায় শ্রমিক, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।
রামপাল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের খান রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল হাফিজ সোহাগের সঞ্চালনায় গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের মজলিশে সূরা সদস্য আসলাম হুসাইন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, অধ্যাপক ইকবাল হুসাইন, মাওলানা জুলফিকার আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, এনসিপির যুুগ্ম সমন্বয়ক গাজী সাকিব, সদস্য সোহানুর রহমান, রামপাল কলেজের সাবেক ভিপি আবুল কালাম আজাদ, খালিদুর রহমান বাদশা, সরদার মহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীফুল মাঝি প্রমুখ।

গণজমায়েতে বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সামাবেশে বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।#

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন