১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:৪১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : মোংলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে পৌর শহরের কুমারখালী এলাকায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশন চত্বরে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান জসিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম ও দ্যা ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আমিনুর রহমান।

শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের আয়োজনে ও দ্যা ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগীতায় এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠিত দিনব্যাপী চক্ষু ক্যাম্পে প্রায় ৫শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদাণ করা হয়। এরমধ্যে বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশনে নেয়া হবে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে। বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ একেএম আরিফুল আলমের নেতৃত্বে ১২সদস্যের একটি টিম এ চক্ষু ক্যাম্পে আগত রোগীদের সেবা প্রদাণ ও ছানী রোগীদের বাছাই করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন