২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:১৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

মটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত

প্রকাশিত: মে ২২, ২০২১

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদকঃ

বটিয়াঘাটা উপজেলা ডাকবাংলোর সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাধনা বালা (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে চালনা-খুলনা সড়কের বটিয়াঘাটা উপজেলা ডাকবাংলোর সামনে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় অসাবধানতা বশতঃ এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাধনা বালা উপজেলার কায়েমখোলা হুলা গ্রামের সুশীল বালার মেয়ে এবং পঙ্কজ রায়ের স্ত্রী (স্বামী পরিত্যক্তা) ।

নিহতের ভাই সুজিৎ বালা জানান, তিনি খুলনা শহরের গল্লামারীর এলাকায় জনৈক প্রিতাংশু বিশ্বাসের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। তিন দিনের ছুটি শেষে তিনি বাবার বাড়িতে থেকে গৃহকর্তার মটর সাইকেলে খুলনা যাওয়ার পথে বটিয়াঘাটা উপজেলা ডাকবাংলোর সামনে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় মটর সাইকেল থেকে ছিটকে পড়ে গেলে মাথায় আঘাত লেগে।

এসময়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে মাথায় আঘাতের স্থান থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার ফলে সন্ধ্যা ছয়টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানার ওসি তদন্ত খালিদ হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতক্ষদর্শীদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই স্প্রিড ব্রেকার অনেকটা উচু এবং মার্কিং না থাকাতে গাড়ির চালকদের নিয়ন্ত্রণ কষ্টকর হয়ে যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন