১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:১৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ভারত থেকে এলো আরও ১১ ট্যাংকার অক্সিজেন 

প্রকাশিত: জুলাই ২২, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল:করোনা পরিস্থিতির মধ্যে ঈদের ছুটিতেও বুধবার (২১ জুলাই) বিকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে ১৮০ মেট্রিক টন অক্সিজেন। দেশে করোনা চিকিৎসায় অক্সিজেনের চাহিদা বাড়ায় বাংলাদেশের তিনটি আমদানিকারক ১১টি ট্যাংকারে এ অক্সিজেন আমদানি করেন। বেনাপোল কাস্টমসের ইতিহাসে এই প্রথম ঈদের দিনেও ভারত থেকে আমদানি হলো।
অক্সিজেন আমদানিকারকরা হলেন, বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন। এর আগে, সরকারি এক নির্দেশনায় ঈদের ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেনসহ জরুরি সামগ্রী আমদানির ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, বাংলাদেশ এবং ভারত অংশে বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় ঈদের দিন অক্সিজেন আমদানি সম্ভব হয়েছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ই বলেন, মঙ্গলবার (২০ জুলাই) থেকে এ বন্দরে শুরু হয়েছে চার দিনের ঈদুল আজহার ছুটি। তবে দেশে করোনার বাজে পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ ছিল জরুরি অক্সিজেন আমদানির জন্য বন্দর খোলা রাখার। অক্সিজেনের চালান গ্রহণের জন্য ছুটির মধ্যেও বন্দর ২৪ ঘণ্টা খোলা রয়েছে বলে জানান তিনি।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, অক্সিজেনবাহী ট্যাংক বেনাপোল বন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে খালাস দেওয়া হয়েছে। ঈদের ছুটির মধ্যে অক্সিজেনসহ জরুরি সামগ্রী আমদানিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় কাস্টমস সব সময় প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন