২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:৫২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলো ৫ শিশুসহ ২১ বাংলাদেশি নারী পুরুষ।

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
অবৈধ পথে ভারত গিয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলো পাঁচ শিশুসহ ২১ বাংলাদেশি নারী-পুরুষ।
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

তারা ভারতে ৫ মাস থেকে ৬ বছর সাজাভোগ করেছে বলে ভুক্তভোগীরা জানায়। পরে বেনাপোল পোর্ট থানা থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ৭ জন, রাইটস যশোর ৭ জন ও মহিলা আইনজীবি সমিতি নামে ৩টি এনজিও সংস্থা তাদের গ্রহন করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য শেল্টার হোমে নিয়ে যায়।

ফেরত আসাদের মধ্যে ১০ জন নারী, ৬ জন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে। তাদের বয়স ৭ থেকে ৩৫ বছরের মধ্যে। এরা বাগেরহাট, খুলনা, বরগুনা, নড়াইল, মুন্সিগঞ্জন, ঢাকা ও কক্সবাজার জেলার বাসিন্দা।

জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধি রোকেয়া বেগম বলেন, বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আসায় তারা ভারতে যায়। সে দেশের কলকাতাসহ বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। সেখান থেকে এম এম রেসকিউ, সংলাপ, তালাশ নামে  এনজিও সংস্থা ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। ৫ মাস থেকে ৬ বছর পর তারা দেশে ফিরে এসেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন, এসব নারী পুরুষরা সীমান্তের অবৈধ পথে বিভিন্ন সময়ে ভারতে যায়। ভারতের বিভিন্ন অঞ্চলে কাজ করার সময় সেই দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যমে তারা জেলহাজতে যায়। পরে ভারতের ‘এম এম রেসকিউ, সংলাপ ও তালাশ’ নামে বেসরকারি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। সেখানে ৫ থেকে ৬ বছর থাকার পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরেছে।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবি নামে এনজিও সংস্থারা তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সন্ধ্যায় থানা থেকে নিজম্ব শেল্টার হোমে নিয়ে গেছেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৭ /০১ /২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন