২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:২৬

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৫ নারী।

প্রকাশিত: মে ২১, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
ভারতে পাচারের শিকার ৫ নারী বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে।শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এর কাছে হস্তান্তর করেন।
তারা হলেন বরিশাল জেলার সুলতানা খাতুন (২২) একই জেলার তানজিলা তন্নি (১৯) কিশোরগঞ্জ জেলার কুলসুম খাতুন (১৮) একই জেলার জেসমিন আক্তার (২২) ও নরসিংদি জেলার রত্না খাতুন (২২)।
রত্না খাতুন বলেন, দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতের ব্যাঙ্গালুর শহরে যাওয়ার পর সেখানে বাসা বাড়ির কাজের সময় পুলিশ তাদের আটক করে জেলা হাজতে প্রেরন করে ।পরে একটি এনজিও সংস্থার মাধ্যেমে তারা ৯ মাস থেকে দেড় বছর পর্যন্ত একটি সেফ কাষ্টিডিওতে থাকে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু বলেন,৫ নারী দেড় বছর পর দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে। ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, থানার আনুষ্টানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ার এর এরিয়া কোয়া-অডিনেটর রোকেয়া পারভিন বলেন, ফেরত আসাদের যশোর তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২১/০৫ /২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন