১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৩৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে খুলনা রেঞ্জের ডিআইজির ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা): বাংলাদেশ পুলিশ বিভগীয় খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দীন (বিপিএমবার) সোমবার বিকাল ৪ টায় বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করার পর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইমিগ্রেশন কার্যালয়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অবকাঠামো উন্নয়ন, পাসপোর্ট যাত্রী চলাচল, করোনা প্রতিরোধমূলক যাত্রীসেবা, সরকারের সকল প্রকার স্বাস্থ্যবিধি অনুসরন ও আমদানী-রপ্তানী বাণিজ্য সম্পর্কীয় বিষয় নিয়ে আলোচনা বৈঠকে মিলিত হন। এরপর তিনি বাংলাদেশ-ভারত সীমানার ৩ নং মেইন পিলার সংলগ্ন জিরোপয়েন্ট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সফর সঙ্গী ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ও ট্রাফিক পরিদর্শক কামরুজ্জামান। পরিদর্শন চলাকালে জিরোপয়েন্ট কার্গোশাখা এলাকায় ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম ও অর্থসম্পাদক দিপঙ্কর ঘোষ, ড. খন্দকার মহিদউদ্দীন (বিপিএমবার) এর সঙ্গে মত বিনিময় করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক রুটের সাতক্ষীরা ভোমরা বন্দর সড়ক চলাচল অব্যবস্থাপনা ও জনদূর্ভোগ স্বচক্ষে দেখেন। তিনি পরিদর্শন শেষে ভোমরা-সাতক্ষীরার প্রধান বন্দর সড়কটির যাতায়াত অবস্থা বেহালদশায় পরিণত হওয়ায় পাশ্ববর্তী শ্রীরামপুর-ভোমরা আঞ্চলিক সড়ক পথে দেবহাটা-কালীগঞ্জ পুলিশ সার্কেল পরিদর্শনে যান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন