৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:২৭

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

বাগেরহাটে কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১

  • শেয়ার করুন

বাগেরহাটের কচুয়ায় ১৬ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. ফায়জুল হাওলাদার কচুয়া উপজেলার মাধবকাঠি গ্রামের প্রয়াত আবুল কালাম হাওলাদারের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিদ্দিকুর রহমান খান বলেন, ২০২০ সালের ১৫ মার্চ রাতে মো. ফয়জুল হাওলাদার মেয়ের শোবার ঘরে গিয়ে তাকে ধর্ষণ করেন। ওই রাতে ফায়জুল তার মেয়েকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান বলে অভিযোগ করেন তার স্ত্রী। ধর্ষণের ঘটনাটি রাতেই মাকে জানালে পরদিন মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম অভিযোগের সত্যতা পেয়ে আসামিকে গ্রেফতার করেন। পরে ৩১ মে ফয়জুল হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

তিনি আরও জানান, বাদী পক্ষের সাতজন ও আসামি পক্ষের তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে আদালত ফয়জুলের যাবজ্জীবন, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন