২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:১৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক অ্যাসোসিয়েশনের ৩ দিনের কর্মবিরতির ডাক।

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
১৫ দফা দাবি আদায়ের লক্ষে তিন দিনের কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, প্রাইমমুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ।

আগামী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত তিন দিন সব ধরনের পণ্যবাহী যানবাহন চলবে না বলে সংগঠনটির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান ও সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী জানান, এ কর্ম বিরতিকে সমর্থন জানিয়ে বেনাপোল বন্দর এলাকায় লিফলেট বিতরণ করেছে বেনাপোল ট্রাক ও ট্রান্সপোর্ট মালিক সমিতি।

অ্যাসোসিয়েশনের ১৫ দাবির মধ্যে রয়েছে, মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর (এআইটি) এর ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছে তাদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি ফি’র বিনিময়ে অবিলম্বে ভারী ড্রাইভার লাইসেন্স প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের নবায়ন ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে।

এ ছড়াও পণ্য পরিবহন খাতের ট্রাক ও কাভার্ডভ্যান প্রাইমমুভার ট্রেলার পরিস্থিতি সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলো গঠনতন্ত্রসম্মত কল্যাণ তহবিল সংগ্রহের ওপর কোনো অজুহাতে বিধিনিষেধ আরোপ করা চলবে না। চট্রগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রার নম্বর ২০৮৮ কৃত চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমীপে পেশ করা প্রস্তাব বা সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে বলে দাবি তাদের।

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, প্রাইমমুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মুকবুল আহমেদ ও মহাসচিব চৌধুরী জাফর আহমেদ জানিয়েছেন, ইতিপূর্বে এসব দাবি নিয়ে সরকারপক্ষকে অবগত করা হয়েছে। তবে সেখান থেকে সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে দাবি আদায়ে কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সময় মত কর্মবিরতি পালন করবে সংশ্লিষ্টরা।
প্রেরক,
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২১/০৯ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন