২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:১৩

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: জুলাই ৪, ২০২০

  • শেয়ার করুন

করোনাভাইরাস মহামারির মধ্যে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ্পে। দেশটির মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবেই তার এ পদত্যাগ। প্রেসিডেন্ট কার্যালয় এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, মহামারির সময়ে ক্রমেই জনপ্রিয় হতে থাকা প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। জ্যঁ কাস্তেকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোন। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিন বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ফিলিপ। এছাড়া করোনাভাইরাসের জেরে দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে মন্ত্রিসভায় রদবদলে আগ্রহীও ছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রো।

তবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পক্ষ থেকে ঘোষণার আগেই ফিলিপের পদত্যাগ নিয়ে জল্পনা রয়েছে। তবে নতুন মন্ত্রিসভা গঠন পর্যন্ত তিনিই দায়িত্বে থাকবেন। রোববারই নতুন সরকার গঠনে রদবদল হবে বলে জানা গেছে।

যদিও বিবিসির দাবি, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেই পদত্যাগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী ফিলিপ। অবশ্যই ম্যাক্রোর এতে সায় রয়েছে। বৃহস্পতিবারই এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ফিলিপের প্রশংসা করেছিলেন প্রেসিডেন্ট। তবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘নতুন সরকার গঠন’ হবে বলেও জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ফরাসি সরকারে প্রেসিডেন্টের পাঁচ বছরের মেয়াদকালে প্রধানমন্ত্রী পরিবর্তন নতুন নয়। দেশে করোনা পরিস্থিতি সামলানো নিয়ে যথেষ্টই চাপে রয়েছে ম্যাক্রোর সরকার। ফ্রান্সে এ পর্যন্ত করোনা আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার। মৃত্যু হয়েছে ২৯ হাজারের বেশি মানুষের।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন