২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:৪৭

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ফুলতলায় ব্যবসায়ী ও গৃহবধুর আত্মহত্যা

প্রকাশিত: মে ২, ২০২৪

  • শেয়ার করুন

ফুলতলা প্রতিনিধি:

ফুলতলা বাজারের ব্যবসায়ী রমজান আলী শেখ বাবু (২৭) বুধবার দিবাগত রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। তিনি ফুলতলার গাড়াখোলা গ্রামের জয়নাল শেখের পুত্র। এদিকে বৃহস্পতিবার দুপুরে ফুলতলা এম এম কলেজ পাড়া এলাকায় শান্তি দাস (২৫) নামে অপর এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও পারিবারি সূত্র জানায়, বুধবার রাতে বাবু ফুলতলা বাজার থেকে তার দোকান বন্ধ করে বাড়িতে যায়। বাড়িতে স্ত্রী ও শিশু পুত্র না থাকায় রাতের কোন এক সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় রশির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ সকালে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে ফুলতলা এম এম কলেজের পিছনে রতন দাসের স্ত্রী নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত তাকে খুলনার একটি বেসরকারী হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন