২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:০৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ফুটবলারদের মারধর মামলায় ৩ আসামির জামিন বাতিল

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে ফুটবলারদের মারধরের মামলায় তিন আসামির জামিন বাতিল করেছেন আদালত। মঙ্গলবার সকালে খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হাদিউজ্জামান এই আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো আসামিরা হলেন সালাউদ্দিন খাঁ, তার বোন নুপুর খাতুন ও মা রঞ্জি বেগম। এ মামলায় সালাউদ্দিনের বাবা নূর আলম আগে থেকেই কারাগারে রয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী মনজিলুর রহমান জানান, ২৭ জুলাই হাফপ্যান্ট ও জার্সি করে ফুটবল খেলার সময় কিশোরী ফুটবলার সাদিয়ার ছবি তোলে প্রতিবেশী নুপুর। এরপর ছবিটি সাদিয়ার মাকে দেখায়। ২৯ জুলাই বিষয়টি নুপুরের পরিবারকে জানাতে গেলে মারধরের শিকার হন সাদিয়াসহ চার ফুটবলার। এ ঘটনায় ৩০ জুলাই সাদিয়া নাসরিন বাদী হয়ে চারজনকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেন।

তিনি জানান, মামলা দায়েরের পর পুলিশ আসামি নূর আলমকে গ্রেপ্তার করে। তিনি কারাগারে রয়েছেন। অপর তিন আসামি ১ আগস্ট আদালত থেকে জামিন পান। কিন্তু জামিনে বেরিয়ে তারা বাদী পক্ষকে হুমকি দেন।

এ ঘটনায় সাদিয়া থানায় জিডি করেন। পুলিশ তদন্ত করে সত্যতা পাওয়ায় আদালতে সেই প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত তাদের হাজির হতে নোটিশ দেন। মঙ্গলবার আদালতে হাজির হলে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন