২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৩০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে সরকার-এমপি লবি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬

  • শেয়ার করুন

ফুলতলা প্রতিনিধি : খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগার লবি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করে চলেছে সরকার। ইতোমধ্যে ফ্যামালী কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেয়ার অনেকগুলো বাস্তবায়িত হয়েছে। বাকি গুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে বলে তিনি জানান।

বর্তমান সরকার গ্রাম ও উপজেলা সদরের উন্নয়নের জন্য অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করার জন্য কাজ করতে হবে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ গরীব অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক প্রয়োদনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, যুগ্ন আহবায়ক মোঃ সেলিম সরদার, আহসানুল হক লড্ডন, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, বিএনপি নেতা আলমগীর মোল্যা, জুবায়দা রহমান শুরভী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ। এ সময় প্রধান অতিথি ২৮০ জন অসহায় ও দুস্থদের মাঝে নগদ এক হাজার টাকা করে প্রদান করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন