২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৪০

শিরোনাম
খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত

পাবনার পুলিশ সুপার করোনায় আক্রান্ত

প্রকাশিত: জুন ১২, ২০২০

  • শেয়ার করুন

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস পজিটিভ হলেও পুলিশ সুপার বর্তমানে শারীরিকভাবে শক্ত আছেন।

পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, “আমার করোনাভাইরাস পজিটিভ আসার সঙ্গে সঙ্গে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার কর্মস্থল বা বাইরে যাদেরই সংস্পর্শে এসেছি তাদের পরীক্ষা করতে বলেছি।”

এছাড়া তার অফিসের সবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে তিনি জানান।

তিনি তার জন্য পাবনাবাসীসহ সবার দোয়া কামনা করেছেন।

এর আগে জেলার সুজানগর উপজেলায় একটি পুরিশ ফাঁড়ির আট সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাবিবুর রহমান জানান, সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ১১ জনের নমুনা নিয়ে পাঠানো হলে গত ৭ জুন তাদের মধ্যে আট জনের করোনাভাইরাস পজিটিভ হয়।

এরপর ওই পুলিশ ফাঁড়ি অবরুদ্ধ করে দেওয়া হয়।

পাবনায় এখন মোট ১৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে জেলার সিভিল সার্জন মেহেদী ইকবাল জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন