২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:১৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

পাইকগাছার কপিলমুনিতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছা উপজেলার জনবহুল ও ঐতিহ্যবাহী এলাকা কপিলমুনির পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন, থানার ওসি মোঃ এজাজ শফি। শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোড়ল মিলায়নতনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল হোসেন, প্রধান বক্তা খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাতুল আলম, কপিলমুনি ফাঁড়ির পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ কওছার আলী জোয়ার্দ্দার, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি যুগোল কিশোর দে, কপিলমুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, প্রভাষক রেজাউল করিম খোকন, পাইকগাছা উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মাছুমা খাতুন, কপিলমুনি ইউপি সদস্য আঃ আজিজ বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মিন্টু, সালাম মোড়ল, পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা প্রণব কান্তী মন্ডল, কপিলমুনি ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি ইমদ্দাদুল জোয়ার্দ্দার, সহ সকল সাংবাদিক সুধী জন উপস্থিত ছিলেন।

এ সময় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে বিভিন্ন গ্রাম হতে আগত স্কুল ছাত্রীদের অভিভাবকসহ সকল পর্যায়ের মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন