১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:৪৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

নৌবাহিনীর সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ঃ বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আজ রবিবার (১৪-০৯-২০২৫) থেকে শুরু হয়েছে ‘আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’। বানৌজা হাজী মহসীন এর তত্ত্বাবধানে নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক, এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দলের মোট ১২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী দলের অংশগ্রহণে ১০০ মিটার চিৎ সাঁতার এবং ৪x১০০ মিটার দলগত মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উভয় প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী প্রথম এবং সেনাবাহিনী দ্বিতীয়স্থান লাভের কৃতিত্ব অর্জন করে। উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন