২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

নেপাল আর্মির গুলিতে এক ভারতীয় নিহত, আহত ৩

প্রকাশিত: জুন ১২, ২০২০

  • শেয়ার করুন

ভারত-নেপাল সম্পর্কে টানাপড়েন চলছে গত কয়েক মাস থেকেই। ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও কয়দিন আগে বিতর্কিত ভূখণ্ড কালাপানি আর লিপুলেখকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে নেপাল সরকার। সীমান্ত নিয়ে বিবাদের মাঝেই নেপাল আর্মির গুলিতে এক ভারতীয়ের মৃত্যু ও তিনজনের আহত হয়েছে। এ ঘটনায় প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে। গুলিতে আহত আরো এক ভারতীয় যুবককে বন্দি করেছে নেপালি সেনারা।

মৃত ভারতীয়ের দেহ ঘিরে স্থানীয় গ্রামগুলিতে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনাস্থল বিহারের সীতামাঢ়ি জেলার সোনবরসা গ্রাম। এই গ্রাম নেপালের জনকপুর বিভাগের লাগোয়া। শুক্রবার আচমকা গ্রামের দিকে লক্ষ্য করে গুলি চালায় নেপালি পুলিশ ও সেনারা। গুলিতে বছর ২৫ এর ভারতীয় যুবক বিকেশ কুমারের মৃত্যু হয়।

সোনবরসা গ্রামবাসীদের অভিযোগ, অন্তত পাঁচ বার গুলি চালিয়েছে নেপালি রক্ষীরা। গুলি চালানোর ঘটনায় সীনান্তের দুই দিকের গ্রামগুলিতে ছড়িয়েছে প্রবল উত্তেজনা। দু দিকের আসা যাওয়া বন্ধ।

বিহারের সোনবরসা গ্রামের বাসিন্দারা প্রবল বিক্ষোভ শুরু করেছেন। তবে নেপালি সশস্ত্র রক্ষীদের অভিযোগ, তাদের অস্ত্র কেড়ে নিতে এসেছিল কয়েকজন ভারতীয়, তাই বাধ্য হয়ে গুলি চালানো হয়।

এ ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ভারত। সতর্ক অবস্থায় রাখা হয়েছে এসএসবি। মৃত বিকেশ কুমারের লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে মৃত্যু হয় এক নেপালি নাগরিকের। সেই ঘটনার পর ভারত-নেপাল সীমান্তের কিছু এলাকা উত্তপ্ত ছিল। সেই ঘটনারই যেন তিন বছরের মাথায় পুনরাবৃত্তি হল। সূত্র- ডিএনএ ইন্ডিয়া।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন