২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:০৯

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

প্রকাশিত: জুন ১০, ২০২১

  • শেয়ার করুন

লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২৪ জুন সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নেবেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এস এম শফিউদ্দিন আহমেদ বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন অপরাহ্ণ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হলো।

এর আগে, গত বছরের ৩০ ডিসেম্বর সেনাসদর দফতরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এস এম শফিউদ্দিন আহমেদ।

কিউএমজি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে জিওসি, অ্যার্টডক হিসেবে কর্মরত ছিলেন শফিউদ্দিন আহমেদ। এছাড়া তিনি জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া, একটি পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনাসদর প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। এস এম শফিউদ্দিন আহমেদ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৮৩ সালে নবম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন।l

এস এম শফিউদ্দিন আহমেদ খুলনা পুর্ববানিয়া খামার অধিবাসী, সিটি কলেজের সাবেক অধ্যাপক ও সাবেক কমিশনার এসএম রোকনউদ্দিনের দ্বিতীয় পুত্র। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।তাঁর গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন করফা গ্রামে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন