২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৫৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

তালায় ভেজাল দুধ ও ঘি তৈরীর সাথে জড়িত দু’জন আটক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি : তালার শিবপুর গ্রামে ভেজাল দুধ তৈরির কারখানা বানিয়ে ভেজাল দুধ তৈরী বিক্রয়ের সাথে যুক্ত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে তালা থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চণ্ডীপুর গ্রামের মৃত অসীম ঘোষের ছেলে সোহাগ ঘোষ (২৭) ও তালা উপজেলা সদরের শিবপুর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম শেখ (৪০)।

গতকাল (২৫ এপ্রিল) রাত আনুমানিক ৭.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে তালা উপজেলার শিবপুর গ্রামে সিরাজুল ইসলাম শেখ (৪০) এর বসতবাড়ি গোয়ালঘরের বারান্দা থেকে একটি ব্লেন্ডার মেশিন, ৭টি ড্রাম, ভেজাল দুধ তৈরির পাউডার,৫ লিটার সয়াবিন তেল, ১৮ কেজি পাম অয়েল,১৫ কেজি গ্লকোজ, ওজন পরিমাপ যন্ত্র,ভেজাল দুধ তৈরী করার মেশিন ২টি, একটি মোটরচালিত ভ্যান, একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেলসহ ২৮০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ শেখ মো.শাহিনুর রহমান ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারেন, তারা এলাকার বিভিন্ন স্থান থেকে দুধ ক্রয় করিয়া মেশিনের সাহায্যো দুধ হতে ক্রিম উঠিয়ে ক্রিম ও সয়াবিন তেল মেশিনে মিশাইয়া ভেজাল ঘি তৈরী করে। দুধ হতে ক্রিম আলাদা করার পর পুনরায় দুধের গুনগত মান ফ্যাট যাহাতে সঠিক থাকে তাদের থাকা দুধের যে পরিমান ফ্যাটের প্রয়োজন সেই পরিমান ফ্যাট তৈরী করার জন্য দুধ ও সমপরিমান সয়াবিন তেল, জেলি,পানি মিশেয়ে ম্যাশিনের সাহায্যে দুধের পুষ্টি গুনের জন্য ভেজাল ফ্যাট তৈরী করে মেশিনের সাহায্যে দুধের পুষ্টি গুন ঠিক রাখে। তারা দীর্ঘদিন যাবত ভেজাল দুধ তৈরী করে প্রতিদিন ৪৫০-৫০০ কেজি ভেজাল দুধ বিভিন্ন প্রতিষ্ঠান সহ এলাকার বাজারে সরবরাহ করে আসছিল। এ অভিযানে নেতৃত্ব দেন, এসআই মো. আব্দুল্লাহিল আরিফ নিশাত, এএসআই শেখ জামাল হোসেন,এএসআই জিয়াউর রহমান সহ একটি চৌকস টিম।

এ সংক্রান্তে তালা থানার এস আই মো. আব্দুল্লাহিল আরিফ নিশাত বাদীয় ধৃত আসামীদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-সি ধারায় নিয়মিত মামলা রুজু করেন। মামলা নং-১৪,তাং-২৫/০৪/২৫। ধৃত আসামীদের বিজ্ঞ আদতালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন