২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:২৭

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে তালবীজ রোপণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩

  • শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে তালবীজ রোপণ ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা শহরতলীর বাকাল ডিসি ইকোপার্কে বেসরকারি সংস্থা বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই তালবীজ রোপণ কর্মসূচির আয়োজন করে।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও বজ্রপাত রোধে তাল গাছ বিশেষ ভূমিকা রাখতে সহায়ক। এজন্য সকলকেই তাল বীজসহ বেশি বেশি করে গাছের চারা রোপণ করতে হবে। আমাদের পরিবেশ আমাদেরই সংরক্ষণ করতে হবে।

পরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাকাল ব্রিজের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য তামিম হোসেন, আব্দুর রহমান নীরব, সাহেদ হোসেন, পরশ মনি, ইস্রাফিল হোসেন প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন