২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৪৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : ‘জলবায়ু পরিবর্তন, নারীর জীবিকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রেক্ষাপট’ শীর্ষক কর্মশালায় উপকূলীয় এলাকার জন্য পৃথক বাজেট বরাদ্দসহ নারীবান্ধব আইন তৈরির মাধ্যমে নারী-শিশুর জীবনমান উন্নয়নের দাবি জানানো হয়েছে। সেইসাথে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলবাসী তথা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার মানুষের সুপেয় পানি সমস্যা সমাধানে রাষ্ট্রীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনারও আহবান জানানো হয়।
কর্মশালায় বক্তারা বলেন, উপকূলবাসীর সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও পানি সংকট। এর ফলে চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হলেও উপকূলবাসী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাও পাননা। এসব বিষয় নিয়েও নতুন পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলেও বক্তারা উল্লেখ করেন।
বাদাবন সংঘের আয়োজনে সোমবার (২০ এপ্রিল) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনারুল কাদিরের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট কুদরত ই-খুদার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সহযোগী অধ্যাপক আনজুম তাসনুভা। বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাদাবনের নির্বাহী পরিচালক লিপি রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদা জেসমিন।
বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, নারীনেত্রী সুতপা দেবজ্ঞ, উপকূলীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি শিখা, সুফিয়া খাতুন, শেফালী বৈরাগী, কারিতাসের প্রভাস বিশ্বাস, সাংবাদিক এইচ এম আলাউদ্দীন, সাংবাদিক সবুর রানা, অ্যাডভোকেট বাবুল হাওলাদার, অ্যাড. পপি ব্যানার্জি, শেফালী বৈরাগী, রেখা মারিয়া প্রমুখ।কর্মশালায় বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলছে। সুন্দরবনকেন্দ্রিক এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা প্রকৃতিনির্ভর হওয়ায় লবণাক্ততা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, চিংড়ি চাষের বিস্তার, ভূমি ব্যবহারের পরিবর্তন এবং শিল্পায়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন