১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৫৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

জনগণের অধিকার প্রতিষ্ঠা জামায়াতের বিকল্প নেই -আবুল কালাম আজাদ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। দেশ ও জাতির কল্যাণে যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান তিনি। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ গ্রামে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, রাড়ুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূর, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সেক্রেটারি আকবর হোসেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি এস কে মহিববুল্লাহ, ইউনিয়ন সহকারী সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমিন মোড়ল, ইউনিয়ন যুব বিভাগের সাবেক সভাপতি শেখ ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশগ্রহণ করেন এবং প্রার্থীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন