২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:০৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২

  • শেয়ার করুন

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত ইমরান হোসেন গোবিন্দপুর গ্রামের মণ্ডলপাড়ার জুড়ান আলীর ছেলে।

আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড কমিশনার ডালিম হোসেন বলেন, সকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে পৌর শহরে যাওয়ার সময় ইমরানকে ডেকে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক। তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান তারা। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ঘটনাটি শুনেছি। ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছি। বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত অবস্থায় তাকে কুষ্টিয়াতে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। বিস্তারিত জানতে এবং অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন