২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:৪২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪

  • শেয়ার করুন

‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় চট্টগ্রামের সন্দ¡ীপ ও কক্সবাজারের মহেশখালীতে রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। পৃথক ২টি অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সন্দ¡ীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে আদরকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী আদরের তথ্যের ভিত্তিতে আরেক সন্ত্রাসী আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, চা-পাতি, রামদাসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সন্ত্রাসী আদরের নামে থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
এদিকে গতকাল দিবাগত রাতে মহেশখালী থানাধীন কালারমারছরা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে রমিজ উদ্দিন নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহণ চাঁদাবাজকে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ আটক করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী। এ সময় তার ঘর তল্লাশি করে শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়৷ পূর্বে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা এবং অস্ত্র মামলা রয়েছে বলে যানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন