২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:০৭

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

ঘরে ঘরে নারীদের কাছে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে-প্রতিমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন কোনো বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই নারী শিক্ষা, কর্মজীবন এবং নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নারী উন্নয়নের পথপ্রদর্শক।
তিনি আরো বলেন, নারীরা আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশের অর্ধেক জনশক্তি নারী। এ অর্ধেক জনশক্তিতে উপেক্ষা করে কাঙ্খিত লক্ষে পৌছানো সম্ভব নয়। এই জনশক্তিকে কাজে লাগিয়ে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য ঘরে ঘরে গিয়ে নারীদের কাছে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।
গতকাল রবিবার বিকাল ৪টায় ৮নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ বক্তার বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার। মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন রহমান শিখার সভাপতিত্বে এবং তাসলিমা আক্তার লিমার পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন কাউন্সিলর পারভিন আক্তার, কাউন্সিলর শেখ খালিদ আহমেদ, কাউন্সিলর রাফিজা খানম মিরা, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা, জোসনা, শিখা, হাজেরা, মনিরা, খুকুমনি, সালমা, ইলা, হাওয়া, বিউটি, কল্পনা, সূর্য, লাকি, লিমা, আন্না, চম্পাসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন