১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:০৫

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

গ্রীড ফেল: এক ঘন্টা অন্ধকারে খুলনা জোনের ১১ জেলা

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০

  • শেয়ার করুন

গ্রীড বিপর্যয়ের কারণে এক ঘন্টা অন্ধকারে ছিল খুলনা বিভাগ ও পিরোজপুর জেলা। বুধবার রাত ১০টা ৫২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে রাত ১২টা ২ মিনিটে খুলনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

ওজোপাডিকোর চীফ ইঞ্জিনিয়ার আবু হাসান জানান, পিজিসিবির কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি ঈশ্বরদীতে গ্রীডের একটি ব্রেকারে ত্রুটি দেখা দেওয়ায় খুলনা জোনের ১১ জেলা বিদ্যুৎ নেই। রাত ১০ টা ৫২ মিনিটে বিদ্যুৎ চলে যায়। ফলে ভেড়ামারা থেকে পিরোজপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তার দেওয়া তথ্যমতে, খুলনা জোনের আওতায় রয়েছে- খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুড়া, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর ও বরিশালের পিরোজপুর।

তিনি বলেন, পিজিসিবি কর্মকর্তারা জানিয়েছেন বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে। তবে কখন নাগাদ বিদ্যুৎ আসবে এই মুহুর্তে বলা যাচ্ছে না। পরে রাত ১২ টা ২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন