প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

খবর বিজ্ঞপ্তির : খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর ১৬ নং ওয়ার্ডের হামিদনগর এলাকা থেকে প্রচারণা শুরু করে রায়েরমহল, ইসলামিয়া কলেজ রোড, মোল্লাবাড়ি মোড় ও নাজিরঘাট এলাকায় গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর প্রকাশনা সম্পাদক মাওলানা শাহরুল ইসলাম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডের আমীর ডা. মশিউর রহমান, বি এল কলেজের সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, জুয়েল বিস্বাস, তুহিন বিশ্বাস, আকন লাব, হাসিবুর রহমান, নোমান, শিবলি, আব্দুর রহমান, গিয়াস উদ্দীন, নুরুল্লাহ, সোহাগ, রহমত আলী, মাসুদ রানা, আরমান, পিয়াস, ফয়সাল, পারভেজ, জাকারিয়া, আহছান উল্লাহ, সাজু মোল্লা, কুদরত, ইমরান, ইমন, নুর হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা ও সমর্থন কামনা করেন।