২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:৩২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনা-যশোর রাস্তার বেহাল অবস্থা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশনা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় কর্মসম্পাদন ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) রাতে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানের মতো সারা পৃথিবীতে এরূপ খাদ্য সংকট আর আসেনি। তাই সবদেশে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। চাহিদা অনুযায়ী কৃষি উৎপাদনে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। কোন প্রকল্প প্রস্তাবের পূর্বে স্টেক হোল্ডরদের সাথে নিয়ে ঐকমতের ভিত্তিতে ফিজিবিলিটি স্টাডি করা জরুরি। খুলনা-যশোর রাস্তার বেহাল অবস্থা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মোংলাতে ৫০ হাজার মেট্রিক টন সক্ষমতা সম্পন্ন সাইলোর রয়েছে। বাধাহীনভাবে খাদ্যপণ্য পরিবহনে মোংলা থেকে জয়মনি পর্যন্ত রাস্তাটি মেরামতে সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আর্কষণ করা হয়।

প্রধান অতিথি বলেন, শুদ্ধাচার কৌশলের মূল কথা হলে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীগণ চাহিদা অনুযায়ী সেবা প্রদান করবেন। ব্যক্তিগত চারিত্রিক শুদ্ধতার মাধ্যমে দাপ্তরিক স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হলে জনগণ সেবা পাবে। দপ্তরের নিজস্ব কার্যক্রমের নিয়মিত প্রচারণা ও জবাবদিহিতা সৃষ্টিতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সততার আর্দশ প্রতিপালনে নিজেদের সাথে সাথে পরিবারের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক সচিব কামরুন নাহার, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ, বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন