২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:০৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনা বিভাগে করোনায় আরো ২০ মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১

  • শেয়ার করুন

করোনায় খুলনা বিভাগে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা। একই সময়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪২০ জন। আজ রবিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া কুষ্টিয়ায় পাঁচজন, মেহেরপুরে তিনজন, বাগেরহাট, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন। আজ রবিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ তিন হাজার ৯৪২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ২৫৩ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন