১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:২৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

খুলনা বিএনপি নেতা মঞ্জুকে অব্যাহতি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

নজরুল ইসলামকে অব্যাহতি দিয়ে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

কিছু দিন আগে খুলনা মহানগর ও জেলা কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করা হয়।

ওই কমিটিতে রাখা হয়নি নজরুল ইসলাম মঞ্জুকে। তিনি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে খুলনায় সংবাদ সম্মেলন করেছেন নজরুল ইসলাম মঞ্জু।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন