২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:৩০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনা জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন প্রসঙ্গে

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২

  • শেয়ার করুন

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে অর্থ হাতিয়ে নিতে প্রতারণার ফাঁদ পেতেছে দুষ্কৃতিকারীরা। আজ সোমবার (১৮ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খুলনার দাপ্তরিক মোবাইল ফোন নম্বর ০১৩২২৮৭৫৫০০ ক্লোনপূর্বক অজ্ঞাত এক/একাধিক দুষ্কৃতকারী অর্থ সহায়তা চেয়ে বিভিন্ন ব্যক্তিকে টেলিফোনিক বার্তা প্রদান করছে এবং চাহিত অর্থ ০১৯৩৯০৪০৬২৪ নগদ/বিকাশ নম্বরে প্রেরণের অনুরোধ জানাচ্ছে মর্মে বিষয়টি জেলা প্রশাসনের গোচরীভূত হয়েছে। এবিষয়ে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতোমধ্যে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

এ প্রেক্ষিতে, কোন ব্যক্তি অর্থ সহায়তা চেয়ে জেলা প্রশাসনের বরাতে কোন ক্ষুদে বার্তা (এসএমএস) বা টেলিফোনিক বার্তা প্রদান করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসনের যে কোন দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন