৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৭:৩৪

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্রাক কর্মকর্তা নিহত

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় সড়ক দুর্ঘটনায় আবছার হোসেন নামে এক ব্র‍্যাক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) দুপুর সোয়া তিনটার দিকে রূপসা ব্রীজের পূর্ব ঢালে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত যশোর জেলার রূপদিয়ার নরেন্দ্রেপুর এলাকার আরশাদ হোসেনের ছেলে। নিহত আবছার পিরোজপুরে এনজিও ব্রাকের আর এম হিসেবে কর্মরত ছিলেন। তিনদিনের ছুটিতে যশোরে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান রূপসা ব্রীজের টোলঘর পার হয়ে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। আশপাশের লোকজন কাটাখালী হাইওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান বলেন, দুপুর সোয়া তিনটার দিকে ফোন করে সড়ক দুর্ঘটনার খবর দেওয়া হয়। ডান হাত, ডান পা ও মাথায় আঘাত প্রাপ্ত হন তিনি। সংকটপূর্ণ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকাল সোয়া পাঁচটার দিকে মারা যান। তার পরিবার ও অফিসে কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন