১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৩৩

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

খুলনায় দুবৃর্ত্তদের গুলিতে যুবক নিহত

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩

  • শেয়ার করুন

হুমায়ুন কবীর,খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিত মো: ইমন শেখ (২২) নামর এক যুবক নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার ) রাত সাড়ে ৭টায় নগরীর গোবরচাকা গাবতলা মোড়ে এ ঘটনা ঘটে। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা নবীনগরের বাসিদা মো: সানোয়ার শেখের পুত্র ইমন পেশায় একজন রং মিস্ত্রি।
কেএমপি’র সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় খুলনার গোবরচাকা গাবতলার মোড় তালুকদার লেনের মাহাম্মদ খাঁ-এর বাড়ির সামনে ৫-৬ টি মাটর সাইকেল এসে অজ্ঞাতনামা ১০-১২ জন দুবৃর্ত্ত ইমন শেখকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন একটি গুলি ইমনের বুকর বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার পরে তার মৃত্যু হয়। তার মরদেহ খুমেকের লাশ ঘর রয়েছে। এ সংক্রান্ত সানাডাঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন