২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:০২

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় দুই ডায়াগস্টিক সেন্টারকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও সংরক্ষণ করা এবং নির্ধারিত মূল্যের থেকেও অধিক মূল্যে সেবা বিক্রয় করার অপরাধে খুলনায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মঙ্গলবার নগরীর শান্তিধাম মোড়ে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, অভিযানে শান্তিধাম মোড়ের মেডিটেক ডায়গনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার-কে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও সংরক্ষণ করা এবং নির্ধারিত মূল্যের থেকেও অধিক মূল্যে সেবা বিক্রয় করার অপরাধে ৫০ হাজার টাকা এবং একই এলাকার পাইলস চিকিৎসালয়-কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় এবং প্রতিশ্রুত সেবা যথাযথ বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও পুলিশ সদস্যবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন