১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১২:৩৮

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

খুলনায় চৌদ্দ পয়েন্টকে রেড জোনের সুপারিশ

প্রকাশিত: জুন ১৭, ২০২০

  • শেয়ার করুন

করোনা সংক্রমণ এড়াতে খুলনার চৌদ্দটি পয়েন্টকে ‘রেড জোন’ করার সুপারিশ করেছেন জেলা সিভিল সার্জন। এসব পয়েন্ট হচ্ছে- খুলনা মহানগরীর ৮, ৯, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৪, ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ড এবং দিঘলিয়া উপজেলার সেনহাটি ও রূপসা উপজেলার আইচগাতি এলাকা। মঙ্গলবার বিকেলে এসব এলাকাকে রেড জোন করার সুপারিশ জানিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মাত্রা বেশি- এমন এলাকাগুলোকে ‘রেড জোন’ ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব এলাকায় লকডাউনসহ সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে।

জানা যায়, খুলনায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ জন, মারা গেছেন ৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘জোনভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলা করার পরিকল্পনা করা হয়েছে। কোথায় লকডাউন হবে তার তালিকা স্থানীয় প্রশাসন ঠিক করবে। তবে অধিক সংক্রমণ এলাকা চিহ্নিত করে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন